গাজীপুরের কালীগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বাহাদুরসাদী গ্রামে এ ঘটনা ঘটে। এরা হল- সেলিম মিয়ার ছেলে মো. সৈকত (৫) ও মনির হোসেনের মেয়ে উর্মি (৬)।
জানা গেছে, তারা বাড়ির পাশ্ববর্তী হযরত আলীর পুকুর পাড়ে খেলছিল। তিনটার দিকে তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে সাড়ে তিনটার দিকে ওই পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।
