কয়েকদিন ধরেই ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন বিতর্কিত ধর্মগুরু 'রাধে মা' কে নিয়ে নির্মিত বায়োপিকে 'গড ওম্যানের' ভূমিকায় অভিনয় করবেন মল্লিকা শেরাওয়াত। তবে তা 'সত্য নয়' বলে উড়িয়ে দিয়েছেন মল্লিকা।
এ নিয়ে একাধিক টুইটও করেছেন তিনি। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, 'সত্য নয়!! দয়া করে সত্যতা যাচাই না করে এমন খবর ছড়াবেন না।' 'রাধে মা' ভূমিকায় অভিনয় করছেন কি না? টুইটে এমন অসখ্য প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
যারা এ ধরণের খবর ছড়িয়েছে তাদের উদ্দেশ্য করে তিন লিখেন, 'আমার নাম ব্যবহার করলেই মুখরোচক খবর হয়ে যায় বলে আমার ধারণা। তাই মানুষ এই সুযোগটা কাজে লাগায়।'
স্বঘোষিত ধর্মগুরু 'রাধে মা'র বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ রয়েছে। নিজেকে সানি লিওনের ভক্ত হিসেবে দাবি করা এই 'গড ওম্যানের' বিরুদ্ধে বলউডের আইটেম গানের সঙ্গে নাচার অভিযোগ উঠেছে। সম্প্রতি তার মিনি স্কার্ট পরা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্বল্প বসনা হয়ে সোফায় শুয়ে ও বিদেশে শপিং মলে খোলামেলা ছবি তোলেন তিনি।
শুধু তাই নয় আরো বিস্ফোরক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভারতের সংবাদমাধ্যমের খবর, পুরুষ ভক্তদের একেবারে কোলে উঠে তাদের আদরও করেন 'রাধে মা'। 'মা' অবশ্য ওসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটাই তার ঈশ্বরকে কাছে ডাকার উপায়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
