রাজধানীতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে বৃহস্পতিবার কালাম নামের এক চালককে ৫০০ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কালাম মিরপুর-যাত্রাবাড়ী রুটের শিখর পরিবহনের চালক।
দুপুরে নগরীরর রূপসী বাংলা (শেরাটান) হোটেল মোড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে অভিযানে ৭টি বাস ও একটি মাইক্রোবাস আটক করে ডাম্পিংয়ে পাঠানো হয়।
এ দিকে, অভিযানের কারণে রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
