ব্লগার নিলয় হত্যাকাণ্ডে দুইজন গ্রেফতার

আপডেট : ১৩ আগস্ট ২০১৫, ২১:৪১
 
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
 
গ্রেফতারকৃতরা হলেন- সাদ আল নাহিন ও মাসুদ রানা। এরা দুজনই আনরারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।