বাড্ডায় ২ জন নিহত

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ০৯:১৬
বৃহস্পতিবার রাতে রাজধানীর বাড্ডায় চার ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজন মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড্ডার আদর্শনগর এলাকার রাস্তার ওপর দাঁড়িয়ে চার ব্যক্তি কথা বলছিলেন। এ সময় অজ্ঞাত পরিচয় কিছু লোক তাঁদের গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের গুলশানের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। নিহত দুজনের নাম, মানিক ও শামছু। আহত অপর দুই ব্যক্তির একজনের নাম গামা, আরেকজনের পরিচয় জানা যায়নি।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল হাসান মানিক ও শামছুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।