নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ০২:২৪

জয়পরহাটে নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপস্থিত বক্তারা বলেছেন স্থানিয় জনপ্রতিনিধি ইয়থ গ্রুপ ও  জনগনকে সম্পৃক্ত করার মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব । গতকাল বুধবার খনজনপুরস্থ ডি এম এস এস মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

নারী পক্ষ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় রাষ্ট্রীয় কার্যক্রম এবং জনগনের অংশগ্রহন জোরদার করন প্রকল্পের আওতায় স্থানিয় বে-সরকারি উন্নয়ন সংস্থা হার্টকোর পিপল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এইচ পি ডি ও) এই কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক মো. আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য এতে  রাখেন।
নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় রাষ্ট্রীয় কার্যক্রম এবং জনগনের অংশগ্রহন জোরদার করন প্রকল্পের পরিচালক রওশন আরার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা, ওয়ার্ল্ড ভিশন জয়পুরহাট এডিপি ম্যানেজার শিতল পেরেরা, এনজিও সম¯^য় কমিটির সাধারন সম্পাদক অপূর্ব সরকার, ইউপি সদস্যা রেহেনা আকতার, জেলা ব্র্যাক পতিনিধি আকতারুল ইসলাম, ডা: আসাদুজ্জামান, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালিব, নাট্য শিল্পী নেওয়াজ, নন্দলাল পার্শী, এ্যাডভোকেট ফিরোজা চৌধুরী, মাফিজুল ইসলাম, ঢাকা বারের সদস্য এ্যাডভোকেট শাহানাজ আকতার প্রমূখ।
কর্মশালায় বক্তারা বলেন, স্থানিয় জনপ্রতিনিধি ইয়থ গ্রুপ ও জনগনকে সম্পৃক্ত করার মাধ্যমে নারী নির্যাতন কার্যকরী ভাবে প্রতিরোধ করা সম্ভব।