সিলেট মহানগর জামায়াতের আমিরসহ ১০ নেতাকর্মী আটক

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ০৯:৪৭


সিলেটে মহানগর জামায়াতে ইসলামীর আমির এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় দিকে নগরীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন- জামায়াতের সাংগঠনিক থানার আমির আব্দুল­াহ আল মুনিম, মো. আব্দুস সবুর, আহমদ আল মাসুদ, মির হোসেন, মো. জয়নাল আবেদীন, সৈয়দ দিলওয়ার হোসেন জামিল, মো. মাহবুব আহমদ, মুরশেদ আলম ও সিলেট ক্যাডেট মাদ্রাসার শিক্ষক আহমদ হোসেন।

শাহপরান থানার ওসি শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বিষটি নিশ্চিত করে বলেন, “মহানগরীর সবুজবাগ এলাকার একটি বাসায় জামায়াতের গোপন বৈঠক চলছে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”