ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বাহিনীর বিরুদ্ধে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। কর্তৃপক্ষের বরাতে শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে ইরবিল শহরের কাছে আইএসের হামলার পর কুর্দি বাহিনীর সদস্যরা শ্বাস-প্রশ্বাসের জটিলতায় ভুগেছিলেন বলে জার্মানির কর্মকর্তারা জানিয়েছেন।
এ ক্ষেত্রে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে তা জানাননি ওই কর্মকর্তারা।
তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের ধারণা আইএস মাস্টার্ড এজেন্ট ব্যবহার করেছে।
এর আগেও আইএসের বিরুদ্ধে কুর্দি যোদ্ধাদের ওপর ক্লোরিন গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছিল।
