ধানমন্ডিতে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১১:২০
 
রাজধানীর ধানমন্ডিতে মোটরসাইকেলের ধাক্কায় এক রিকশা আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দীপুর বাড়ি কেরানীগঞ্জে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে রিকশাটিকে একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দেয়। এতে দীপু রিকশা থেকে পড়ে আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় দীপু মারা যান। মোটরসাইকেল চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
 
হাসপাতালের পুলিশ ফাঁড়ি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।