ব্রাহ্মণবাড়িয়ায় মা ও ছেলের লাশ উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১১:২৫
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। 
 
শুক্রবার সকালে নাসিরনগর থানা পুলিশ দু’জনের লাশ উদ্ধার করে। 
 
এলাকাবাসী ও পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে ছেলে তানভীরকে হত্যা করে নিজ ঘরের পাশে পিয়ারা গাছে গলায় ফাঁস দিয়ে মা ফারজানা আত্মহত্যা করেন। 
 
নিহত মা ও শিশু (তিন মাস) দুবাই প্রবাসী নুরুল ইসলামের স্ত্রী ও ছেলে। ঘটনার পর স্বামী নুরুল ইসলাম গা ঢাকা দিয়েছেন। 
 
উপপরিদর্শক মহিউদ্দিন সুমন জানান, এই ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায় নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটতে পারে। ঘটনার পর স্বামী নুরুল ইসলাম গা ঢাকা দিয়েছেন।  তবে এই ব্যাপারে তদন্ত চলছে।