ময়মনসিংহের মুক্তাগাছা শহরে অবস্থিত ছোটহিস্যার পরিত্যক্ত জমিদার বাড়িটি যথাযথ সংস্কার আর সংরক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে। অন্যদিকে বাড়িটি অবৈধভাবে দখল করে রেখেছে একটি প্রভাবশালী মহল।
বাড়িটির এক পাশের ছাঁদ ধসে পড়েছে আনেক আগেই। অপর অংশে কয়েকটি পরিবার অনেকদিন ধরে বসবাস করে আসছে। এই ঝুঁকিপূর্ণ বাড়িতে অবৈধ বসবাসের কারণে যে কোন মুহুর্তে জান মালের ক্ষতি হতে পারে।
এলাকাবাসী অবৈধ দখলদার উচ্ছেদপূর্বক বাড়িটির সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়েছেন।
মুক্তাগাছার ১৬ জন জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর বড় ছেলে রামরামের ছোট ছেলে কৃষ্ণচন্দ্রের এই বাড়িটি ছোটহিস্যার জমিদার বাড়ি নামে খ্যাত। ২৩০ বছরের জমিদারীর ইতি ঘটেছে ১৯৫১ সালে।
