নাগরপুরে পুলিশ পরিচয়ে ডাকাতি

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৩:২২


টাঙ্গাইলের নাগরপুরে পুলিশ পরিচয়ে একই রাতে চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শিবকাঠুরী গ্রামের ঘোষপাড়ার রঞ্জিৎ কুমার ঘোষ, তপন  চন্দ্র ঘোষ, নিমাই চন্দ্র ঘোষ ও লিটন চন্দ্র পালের বাড়িতে এই ডাকাতি সংগঠিত হয়।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ২০/২৫জন সংঘবদ্ধ একটি ডাকাত দল পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ও শোকেসের তালা ভেঙ্গে চার পরিবারের নগদ ৪৯ হাজার টাকা, ১৬ ভরি স্কর্ণালংকার, ৪ ভরি রুপা, একটি মোবাইল সেটসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। পরে পরিবারের লোকজনের ডাক-চিৎকারে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে।

নাগরপুর থানার ওসি মো. আব্দুর রকিব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।