মাহিয়ানের দ্বিতীয় চলচ্চিত্র

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৩:৩৮
 
চিত্রনায়িকা মাহিয়ান চৌধুরী তার প্রথম ছবি ‘অবাস্তব ভালবাসা’র কাজ শেষ করেছেন। আসছে কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।
 
মাহিয়ান বলেন, ‘অবাস্তব ভালবাসা’ দিয়েই আমি দর্শকদের মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করবো। এ ছবিতে আমার সহশিল্পী জয় চৌধুরী। ছবিটির পুরো গল্পজুড়ে আছে প্রেম ভালোবাসা ও অ্যাকশন।
 
এদিকে, প্রথম ছবি মুক্তির আগেই ‘ফায়ার অ্যাকশন’ শিরোনামের দ্বিতীয় ছবিতে চুক্তিবদ্ধ হলেন নবাগত মাহিয়ান চৌধুরী। ছবিটি পরিচালনা করছেন এসআই শিকদার। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে জানান মাহিয়ান। এই ছবিতে তিনি সম্পূর্ণ অ্যাকশন নায়িকা হিসেবে দর্শকদের সামনে আসছেন। এ নিয়ে মাহিয়ান বলেন, ‘চলচ্চিত্রে রোমান্টিক নায়িকার পাশাপাশি আমাকে অ্যাকশন নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই ও ফায়ার অ্যাকশন ছবিটি নায়িকা নির্ভর একটি ছবি।’