দীর্ঘদিন পর পর্দায় তৌকির-মৌ

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৩:৩৯
 
তৌকির আহমেদ ও সাদিয়া ইসলাম মৌ, দু’জনই পর্দায় এখন নিয়মিত। কিন্তু একসাথে তাদের পর্দায় দেখা মিলেনি। দীর্ঘদিন পর আবারও তাদের পর্দায় দেখা যাবে আজ। ‘আড়াল’ শিরোনামে নাটকটি মাছরাঙা টেলিভিশনে আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে।
 
নাটকটি প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘তৌকির ভাই আমার খুব প্রিয় একজন অভিনেতা। তার সাথে কাজ করা মানে শেখার জায়গাগুলো আরও বেড়ে যাওয়া। আমাদের এই নাটকটি দর্শকদের ভালো লাগবে আশা করি।’

 

নতুন এই নাটকটির গল্পে দেখা যাবে তৌকিরের আগেও মৌয়ের এক স্বামী ছিল, যে দুর্ঘটনায় মারা যায়। তারা যে বাড়িটিতে থাকে তার ঠিক সামনের বাড়িটিকে সবাই ভুতের বাড়ি বলে জানার কারণে সেখানে কেউ যেতে সাহস পায় না। হঠাত্ একদিন ওই বাড়িটির দিকে তাকিয়ে মৌ চিত্কার করে ওঠে। এরপর থেকে সে তার স্বামীর সাথে অস্বাভাবিক আচরণ করতে থাকে। এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।