রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ৬ থেকে ৮ ডিসেম্বর

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৩:৪১


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬, ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বেরোবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।