মেলান্দহে কিশোর নির্যাতনের ঘটনায় গ্রেফতার ১

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৪:৪৯
 
জামালপুরের মেলান্দহে চোর সন্দেহে কিশোর মুসাকে (১৩) নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে আসামি শহিদুল ইসলামকে (২৫) গ্রেফতার করা হয়।
 
মেরানদহ থানার অফিসার ইনচার্জ নাসিমূল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত একটার দিকে মালেক কমিশনারের ভাই রফিকুল ইসলাম ওরফে চিহুসহ ৬/৫ জন রাস্তা থেকে মুছাকে ধরে গাছের সাথে বেঁধে নির্যাতন করে। পরদিন এলাকাবাসী মুসাকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মুছার পিতা দুলাল মাঝি বাদী হয়ে মামলা দায়ের করে। বাকি আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।
 
নির্যাতিত কিশোর ও এলাকাবাসী জানান, মুসা প্রতিবেশী আ: রাজ্জাকের ভাড়াটে রিকশা চালাতো। প্রতিদিনের মতো রাত ১২টার দিকে রিকশা রাজ্জাকের বাসায় জমা দিতে যায়। এসময় পাশের বাড়ির রফিকুল ইসলাম চিহু চোর সন্দেহে মুসার উপর নির্যাতন চালায়।