ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

দক্ষিণ চট্টগ্রামে বাস চলাচল স্বাভাবিক

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৫:১২
 
দক্ষিণ চট্টগ্রামের চানগাঁও বাস টার্মিনালে বাসের সিট রাখাকে কেন্দ্র করে ছাত্রলীগের শুক্রবার দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় বাসের কর্মচারীদের মারধরের ঘটনায় টার্মিনাল থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। বেলা দুইটা থেকে আবার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। 
 
চানগাঁও থানার ওসি সাইরুল ইসলাম জানান, বাসে সিট রাখা ছাত্রলীগের দুই দুই গ্রুপের সংঘর্ষের এক পর্যায়ে বাসের কর্মচারীদের মারধর করা হয়। এতে বেলা সাড়ে ১১টা থেকে বাস চলাচল বন্ধ থাকে। পরে কর্মচারীরা ছাত্রলীগের কর্মীদের ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি।
 
তিনি আরো জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক। বেলা দুইটা থেকে বাস চলাচাল স্বাভাবিক হয়েছে।