জয়পুরহাটের আক্কেলপুরে দেয়াল ধসে চাপা পড়ে রেনু বেগম (৪২) নামে এক নারী মারা গেছেন। শুক্রবার সকালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। রেনু উপজেলার রামশালা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রেনু বেগম তার বাবার বাড়ি আয়েন উদ্দিনের পৌর এলাকার কেশবপুর গ্রামে বিয়ে খেতে এসেছিল। বিয়ের অনুষ্ঠান চলাকালে হঠাৎ মাটির তৈরি বাড়ির দেয়াল ধসে পড়লে তিনি গুরুতর আহত হন। রেনুকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর হাসপাতালে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।
