জীবননগরে পুলিশ কনস্টেবল ক্লোজড

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৫:৫৩
 
তরুণকে বলাত্কার করার চেষ্টার অভিযোগে জীবননগর থানার এক কনেস্টবলকে ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সবেদ আলীকে (৪৮) চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
 
অভিযোগে জানা যায়, সবেদ আলী গোপালনগর গ্রামের বাসিন্দা এক তরুণের সাথে বন্ধুত্ব গড়ে তোলে। গতকাল সন্ধ্যায় বেড়ানোর নাম করে বন্ধুকে কালা গ্রামে নিয়ে যায়। এসময় মাঠে গিয়ে সে কৌশলে তাকে খেতের মধ্যে ডেকে নিয়ে বলাত্কার করার চেষ্টা করে। এ সময় ঐ তরুন চেঁচিয়ে উঠলে পথচারীরা এগিয়ে আসে। সবেদ আলী এসময় পালিয়ে যায়।
 
থানা সূত্রে জানা গেছে, এ ব্যাপারে অভিযোগ করা হলে এএসপি (সার্কেল) মো. সুফিউল্লাহ অভিযোগের তদন্ত করে শাস্তির প্রতিশ্রুতি দেন এবং সবেদ আলীকে ক্লোজড করেন।