রাজধানীর মোহাম্মদপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে তাকে চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
শিশুটির পরিবার জানিয়েছে, গত সোমবার সকালে শিশুটির ওপর বাড়ির গাড়িচালক নির্যাতন চালায়। কিন্তু অসুস্থ বোধ করায় আজ সে তার মাকে বিষয়টি জানায়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ ব্যাপারে এখনো মামলা করা হয়নি।
ফাকা মেডিকেল কলেজ হাসপাতা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক শিশুর চিকিৎসা নেয়ার কথা নিশ্চিত করেছেন।
