জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া নদীতে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। ডোরাকাটা দাগযুক্ত ২৬ সেন্টিমিটার আয়তনের মাছটির গায়ে বড় বড় কাটা ও লম্বা লেজ রয়েছে। এর ওজন প্রায় এক কেজি । শুক্রবার সকালে তারেক নামে এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে।
স্থানীয় জেলে ও মৎস্য অফিস জানায়, এটি গ্যান গ্যানে জাতীয় মাছ। তবে মাছটির সঠিক কোন পরিচয় জানাতে পারেনি মৎস্য বিভাগ।
মাছ শিকারি তারেক জানান, সকালে চিরাপাড়া নদীতে মাছ ধরার সময় অন্যান্য প্রজাতির মাছের সঙ্গে বিরল প্রজাতির এ মাছটি জালে ধরা পড়ে।
