একদিনের পুলিশ যে কারণে...

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৭:৩৬

 

পাঁচ বছরের শিশু কুঞ্জর সিং পাতিল স্বপ্ন দেখে বড় হয়ে পুলিশ হবে। তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলো দুরারোগ্য ক্যান্সার। তবে মুম্বাইয়ের একটি পুলিশ স্টেশনে সিনিয়র ইন্সপেক্টরের দায়িত্ব পালনের মধ্য দিয়ে অসুস্থ কুঞ্জর তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। পুলিশের পোশাক পরে থানায় পুলিশ কর্মকর্তার চেয়ারে বসেই একদিনের জন্য পুলিশের দায়িত্ব পালন করেছে কুঞ্জর। ক্যামেরার সামনে হাসিমুখে পোজও দিয়েছে মিষ্টি শিশুটি। ধীরে ধীরে ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠা শিশুটির স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। থানায় পুলিশের ভূমিকা পালনের সময় অবশ্য আসল পুলিশ কর্মকর্তারা তাকে খেলনা পিস্তল উপহার দিয়েছেন। প্রায় এক ঘন্টা ধরে পুলিশ কর্মকর্তার ভূমিকায় দায়িত্ব পালনকালে সারাক্ষণই আনন্দ করেছে কুঞ্জর।-এনডিটিভি