জেলার ফুলবাড়ীয়া উপজেলার সোয়াইতপুর পূর্বপাড়া গ্রামে শুক্রবার স্বামীর হাতে তিন সন্তানের জননী খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী ইউসুফ আলীকে পুলিশ আটক করেছে।
উপজেলার সোয়াইতপুর পূর্বপাড়া গ্রামের ইমান আলীর পুত্র ইউসুফ আলীর সঙ্গে ঘাটাইল উপজেলার ভর গোপালপুর গ্রামের আয়েশা খাতুনের বিয়ে হয়। তাদের ঘরে তিন সন্তান রয়েছে। বড় ছেলে ৭শ শ্রেণীতে লেখাপড়া করে। বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতন সহ্য করে আসছে আয়েশা। শুক্রবার জুয়ারি স্বামী মারপিট শুরু করলে আয়েশা প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। পরে বাড়ির লোকজনের সহায়তায় আয়েশা জুম্মার নামাজের আগে আবার স্বামীর বাড়িতে ফিরে আসে। জুম্মার নামাজের পর আয়েশার লাশ বাড়ির পূর্ব পাশে ছোট একটি গাছে ঝুঁলে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। বিকালে পুলিশ লাশ উদ্ধার স্বামী ইউসুফ আলীকে আটক করে থানায় নিয়ে যায়। লাশের মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
