জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন নিয়ে সহিংসতা সৃষ্টি না করতে ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়ে তাদের অফিসিয়াল ওয়েবসাইট(www.jcd-bnp.org) হ্যাক করেছে 'সাইবার ৭১'। শুক্রবার বিকেলে সাইবার ৭১-এর ফেসবুক পেজে এ সম্পর্কিত একটি পোস্ট দেয়া হয়।
এদিকে ছাত্রদলের ওয়েব সাইটে প্রবেশ করলে প্রথমেই 'বাংলার নবাব ইজ ব্যাক...;' একটি লেখা চোখে পড়ে।
এরপর লেখা আছে ‘আমরা তরুণ সমাজ সর্বদাই সহিংসতার বিরুদ্ধে। শুধু আমরা নাই, বাংলাদেশের প্রতিটি মানুষই বিশ্বাস করে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস হলেও যে কারো জন্মদিন হতেই পারে। কিন্তু এতো বিতর্কের মধ্যে সেই জন্মদিনকে নিয়ে পুরো দেশব্যাপী উৎসব চলাকালীন সময়ে বিভিন্ন সহিংসতা লক্ষ্য করতাম যাতে সাধারণ মানুষ হেনস্তার শিকার হতো। বঙ্গবন্ধু ছিলেন এই বঙ্গের ধ্রুবতারা!। রাজনৈতিক হিংসা ভুলে আজকে যদি আপনারা তাকে শ্রদ্ধা করতেন কাল অন্যরাও কিন্তু ঠিকই জিয়াউর রহমানকেও সম্মান জানানো শুরু করতো।’
