বেড়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ২০:০৮
মানিকগঞ্জ সদর উপজেলায় মামুন শেখ (১০) নামে এক শিশু ধলেশ্বরী নদীতে ডুবে মারা গেছে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, মামাতো বোনের বিয়ে উপলক্ষে রাজবাড়ি থেকে মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে বেড়াতে আসে মামুন। শুক্রবার সকাল ১১ টার দিকে ওই বাড়ির কয়েকজনের সঙ্গে মামার বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় মামুন। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মামুনের মৃতদেহ উদ্ধার করে।
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।