শার্শায় ভারতীয় জিরা জব্দ

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ২০:৪৪
জেলার শার্শা উপজেলার উলাশী বাজার থেকে ট্রাকসহ অবৈধ পথে আসা ভারতীয় ছয় টন জিরা জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
 
চোরাচালানীরা ভারতীয় জিরার একটি বড় চালান সীমান্ত পার করে শার্শা নাভারনের উলাশী দিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি উপজেলার নাভারনের উলাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ভর্তি এসব ভারতীয় জিরা জব্দ করে। এসব জিরার মূল্য ৩৫ লাখ ৮২ হাজার টাকা।
 
২৩ বিজিবির বেনাপোল পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার জানান, এসব জিরা কাস্টমস শাখায় জমা দেয়া হয়েছে।