জেলা সদরের আদর্শপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহেল মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ঘটনাস্থল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোহেল জেলা শহরের ব্রিজরোড এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
গাইবান্ধা সদর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ (এ এস আই) আনোয়ার হোসেন জানান, ঠিক কখন ওই যুবকের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে সান্তাহার থেকে লালমনিরহাটগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
