শনিবার বেনাপোল স্থলবন্দর বন্ধ থাকবে

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ২১:৩৮
জাতীয় শোক দিবস ও ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শনিবার বেনাপোল স্থলবন্দরে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
 
বেনাপোল স্থলবন্দরের সিনিয়ার সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।