সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সবুজবাগ জামে মসজিদ থেকে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, আব্দুস সবুর, আহমদ আল মাসুদ, মির হোসেন, জয়নাল আবেদীন, সৈয়দ দিলওয়ার হোসেন জামিল, মাহবুব আহমদ, মুরশেদ আলম ও আহমদ হোসেনকে আটক করা হয়। মুর্শেদ আলম ও আহমদ হোসেনকে আটক করা হয়।
শাহপারণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম জানান, তাদের পেন্ডিং মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।
