এ বছর ১৫ আগস্ট জন্মদিনের কেক কাটেননি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। প্রতিবছর ১৫ আগস্টের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে দলীয় নেতা-কর্মী নিয়ে কেক কেটে জন্মদিন উদ্যাপন করতেন তিনি।
তবে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গুলশান কার্যালয়ে জন্মদিনের কেক কাটতে পারেন খালেদা জিয়া।
