খুলনায় কিশোরী ধর্ষণের শিকার, ধর্ষক আটক

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ১১:৪২


খুলনায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে রেজা (৩৭) নামে এক হোটেল মালিককে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর রূপসাঘাট এলাকায় রেজার খাবার হোটেলে এ ঘটনা ঘটে।

আটককৃত রেজা নগরীর রূপসাঘাট এলাকার হোটেল মালিক গাজী সাফিয়ার রহমানের ছেলে।

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, শুক্রবার সন্ধ্যায় নগরীর রূপসাঘাট এলাকার রেজার খাবার হোটেলে কিশোরী ধর্ষণের ঘটনা ঘটে। হোটেল মালিক রেজা গরীব এক কিশোরীকে হোটেলের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে এলাকার লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এলাকাবাসীর সহায়তায় কিশোরীকে উদ্ধার করে খুমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। ধর্ষণের অভিযোগে হোটেল মালিক রেজাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় সদর থানায় মামলার মামলার চলছে বলে জানান ওসি।