এশিয়া’র প্রভাবশালী ডিজিটাল মিডিয়া পেশাদার হিসাবে সম্মাননা পেলেন বাংলাদেশি ডিজিটাল অ্যাডভার্টাইজিং এজেন্সি ম্যাগনিটো ডিজিটালের প্রধান নির্বাহী রিয়াদ শাহির আহমেদ হুসাইন। গত ১১ ও ১২ আগস্ট প্যান প্যাসিফিক হোটেল সিঙ্গাপুরে অনুষ্ঠিত 'ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস ২০১৫' এর ২৪তম অাসরে প্রভাবশালী ডিজিটাল মিডিয়া পেশাদার হিসাবে তাকে সম্মাননা জানানো হয়।
এবারের আলোচনার মূল বিষয়বস্তু ছিল 'ইফ নট নাও, হোয়েন?' আয়োজনের মুল বক্তা ছিলেন টুইটার এশিয়া প্যাসিফিকের আন্তর্জাতিক মার্কেটিং ডিরেক্টর, ফ্রেডেরিকে কভিংটন। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল হেড অফ ডিজিটাল মার্কেটিং, ডেমিয়েন কামিংস, ইউনিলিভার এশিয়ার ব্র্যান্ড ডিরেক্টর, অসিম পুরি এবং জি ই হেলথ কেয়ার এর চীফ মার্কেটিং অফিসার নিলেশ শাহ।
'ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস' হচ্ছে একটি বাৎসরিক আয়োজন যেখানে ব্র্যান্ড বিল্ডিংয়ের সম্ভাবনা ও সমৃদ্ধি নিয়ে পর্যালোচনা করা হয়। এটি হচ্ছে বিশ্বজোড়া বাবসায়িক নেতা এবং প্রভাবশালী মার্কেটিং প্রতিষ্ঠানসমূহের একটি সভাস্থল।
উল্লেখ্য, ডিজিটাল অ্যাডভার্টাইজিং এজেন্সি হিসেবে ম্যাগনিটো ডিজিটালের যাত্রা শুরু ২০১৩ সালে। ডিজিটাল স্ট্যাটেজি তৈরি থেকে শুরু করে ডিজিটাল ক্যাম্পেইন সম্পাদন করা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মিডিয়া বায়িং, অ্যানিমেশন তৈরি, ভিডিও, অ্যাপ্লিকেশন, ওয়েব ইন্টারফেসসহ আরও অনেক কিছু নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। বিস্তারিত: www.magnitodigital.com ও www.facebook.com/magnitodigital ঠিকানায়।
