রাতে কেক কাটবেন খালেদা জিয়া

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ১৫:৪০
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার ৭০তম জন্মদিন উপলক্ষে শনিবার রাত আটটায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কেক কাটবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এ সময় বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
 
জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে ৭০ পাউন্ডের কেক কাটা হবে। মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বলেন, ‘আমরা ম্যাডামের ৭০তম জন্মদিন উদযাপনের জন্য কেক অর্ডার দিয়েছি।’
 

এদিকে ছাত্রদল দলের পক্ষ থেকেও খালেদার জিয়ার জন্মদিন উপলক্ষে ৭০ পাউন্ড কেকের অর্ডার দেয়া হয়েছে। এ বিষয়ে ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি বলেন, ছাত্রদল আজ রাত আটটায় গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উদ্‌যাপনের আয়োজন করবে। বিএনপির চেয়ারপারসন এতে অংশ নেবেন।