মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেছেন, ‘যতদিন বাঙালি জাতি থাকবে ততদিন জাতির জনক বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চির অম্লান হয়ে থাকবেন। যতই চেষ্টা করা হোক না কেন এদেশের মানুষের মন থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না।’
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান লে. অব. গোলাম নুর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, সদর ইউপি চেয়ারম্যান মো. রফিজ মিয়া প্রমুখ।
