ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণ ক্রমাগত বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। খবর বিবিসির।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে টেলিফোনে কথা বলার সময় এ উদ্বেগের কথা প্রকাশ করেন কেরি। এ সময় ওই অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
ইউক্রেনে সরকারি বাহিনী এবং রাশিয়াপন্থী বিদ্রোহীদের মধ্যে সহিংসতা বেড়ে যাওয়ায় মার্কিন উদ্বেগ ক্রমাগত বাড়ছে বলে পররাষ্ট্রমন্ত্রী কেরির ফোনালাপের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।
