জেলার বাঘা উপজেলার রায়টা ট্যাক নামক এলাকার পদ্মা নদীতে ৪৫ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ ধরা পড়েছে।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে ফজলুর রহমান নামে এক জেলের বেড় জালে মাছটি ধরা পড়ে। দুপুর ১২টার দিকে মাছটি উপজেলার আড়ানী পৌর বাজারে নেয়া হলে স্থানীয়রা মাছটি দেখার জন্য সেখানে ভীড় জমায়। কয়েকবছর আগেও তিনি পদ্মা নদী থেকে বেড় জাল দিয়ে ৫৭ কেজি ওজনের বাঘা আইড় মাছ ধরেছিলেন।
