রামগড়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৪০

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ১৮:৪৭
জেলার রামগড় উপজেলায় যৌথখামার এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৪০ যাত্রী আহত হয়েছেন। ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত আটজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।
 
আহত যাত্রী আব্দুল আজিজ জানান, শনিবার খাগড়াছড়ি থেকে ফেনীগামী যাত্রীবাহী বাসটি যৌথ খামার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হন। আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠিয়েছে। বাসের চালক পালিয়ে গেছে।
 
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।