পুরুষদের পণ্যে সাজানো ইজিশপিংবিডি ডটকম

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ১৮:৫৬

পুরুষদের ব্যবহার্য পণ্য নিয়ে সাজানো হয়েছে ই-কমার্স সাইট ইজিশপিংবিডি ডটকম (www.easyshoppingbd.com)। পুরুষদের কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের পসরা বসেছে এতে।

এ সম্পর্কে ইজিশপিং বিডির কর্ণধার মো. রহমত উল্লাহ সিকদার বলেন, এই সাইটে বিদেশী ব্র্যান্ডের বিভিন্ন পণ্যের পাশাপাশি আগামী ঈদের আগে পুরুষদের জন্য নিজস্ব তত্ত্বাবধানে দেশে উৎপাদিত পণ্য সংযোজন করা হবে। এর মাধ্যমে দেশে-বিদেশে দেশীয় পণ্যের আরো প্রসার ঘটবে।

তিনি আরো বলেন, ইজি শপিং বিডি ডটকমের স্লোগান ‘Powered by Satisfaction’। আমাদের মূল উদ্দেশ্য ক্রেতাদের চাহিদা ও দেশীয় পণ্যের সমন্বয় ঘটিয়ে ভালো মানের পণ্য তাদের কাছে পৌঁছে দেয়া। এক কথায়, ক্রেতার চাহিদা পূরণের মধ্য দিয়ে সন্তুষ্টি অর্জন।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রামের ক্রেতাদের জন্য নিজস্ব সরবরাহ চ্যানেলের মাধ্যমে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ইজি শপিং বিডির। দেশের অন্যান্য স্থানে কুরিয়ারের মধ্যমে ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেয়া হয়।