বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএনপি নেতার ফুলেল শ্রদ্ধা

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ১৯:৩৭
মুন্সীগঞ্জ শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র একেএম ইরাদত মানু বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার সকালে শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে ভিন্ন দৃষ্টান্ত উপস্থান করেন তিনি।
 
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিএনপি-আওয়ামী লীগ আলাদা বিষয়। জাতীয় কর্মসূচিতে আমার অংশ গ্রহণ সঠিক বলেই আমি মনে করি।’
 
এ সময় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামানসহ র‌্যালিতে হাজারো মানুষ উপস্থিত ছিলেন।