টেকনাফে লাশ উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ২০:৪৮
জেলার টেকনাফ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে সাবরাংয়ের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার হয়।
 
স্থানীয়রা জানান, উপজেলার সাবরাং ইউনিয়নের ফতে ইল্ল্যাপাড়ার একটি পুকুরে ভাসমান লাশ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েঠে। তার আনুমানিক বয়স ৬০ বছর বলে ধারণা করছে পুলিশ।
 
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আতাউর রহমান খন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশটির পরিচয় জানতে না পারায় আঞ্জুমান মুফিদুলে হস্তান্তর করা হয়েছে।