জেলার টেকনাফ উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা এবং একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। তবে এ সময় কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার গভীর রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার নাফনদী এলাকায় এ অভিযান চালায় (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার নাফনদীর বেড়িবাঁধে অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিত টের একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ওই ব্যাগ থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় পাচারকারীদের ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয় ।
