রাজধানীতে পরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার জন্য বেসরকারি আন্তর্জাতিক সংস্থা ওয়ারটার এইড, সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসা যৌথভাবে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নিয়েছে।
নগরীর ব্যস্ততম কাওরান বাজারের পান্থকুঞ্জ পার্কে পাবলিক টয়লেটের ভিত্তি প্রস্তর স্থাপন করে পাবলিক টয়লেটের নির্মাণকাজ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
এ সময় তিনি বলেন, ‘ঢাকা শহরের সকলের জন্য, বিশেষত জ্যামের কারণে দীর্ঘ সময় পথে আটকে থাকা নিত্যযাত্রী, পথচারী ও নারীদের জন্য একটি পরিকল্পিত পাবলিক স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ হামিদ খান ও ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম ও পলিসি ডিরেক্টর ড. মো. লিয়াকত আলী প্রমুখ।
