খালেদা জিয়ার ভদ্রতাজ্ঞান হয়েছে: অর্থমন্ত্রী

আপডেট : ১৫ আগস্ট ২০১৫, ২১:১৪
 
প্রতিবছর ১৫ আগস্টের প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৯৬ সালের এই প্রথম তার কেক না কাটার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘খালেদা জিয়ার ভদ্রতাজ্ঞান হয়েছে। জাতীয় শোক দিবসে ভূয়া জন্মদিনের কেক না কাটা সুখবর।’
 
শনিবার দুপুরে সিলেটে কবি নজরুল মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
 

আলোচনা সভায় সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও সিলেট-হবিগঞ্জ এলাকার সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।