কলকাতার মোম জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১০:০১


কলকাতায় ভারতের প্রথম এবং একমাত্র মোম জাদুঘরে (মাদার্স ওয়াক্স মিউজিয়াম) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপিত হয়েছে। ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ আগস্ট প্রতিকৃতিটি স্থাপিত হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন উপলক্ষে শনিবার আয়োজিত এক শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ভারত সফররত বাংলাদেশের তথ্য সচিব মরতুজা আহমদ। পশ্চিমবঙ্গ আবাসন অবকাঠামো উন্নয়ন করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান দেবাশীষ সেনের আমন্ত্রণে তথ্য সচিব এ শোভাযাত্রায় অংশ নেন।

লন্ডনের মাদাম তুশো জাদুঘরের আদলে গড়ে তোলা এ জাদুঘরে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, পরমহংস দেব, মান্না দে, মিঠুন চক্রবর্তী, জগদীশ চন্দ্র বসু, কপিল দেব, সৌরভ গাঙ্গুলী, কিশোর কুমার, লতা মুঙ্গেশকর, অমিতাভ বচ্চন, দিয়াগো ম্যারাডোনার সাথে যুক্ত হলো বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

-তথ্য বিবরণী