বাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনায় মামলা

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১০:১৩


রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান সোহেল ওরফে গামার বাবা মতিউর রহমান বাদী হয়ে শনিবার রাতে এই মামলা দায়ের করেন।

বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, মামলায় ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। তবে কারো নাম উল্লেখ না করা হয়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে মধ্য বাড্ডার আদর্শনগরে সন্ত্রাসীদের গুলিতে ঢাকা মহানগর সেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সোহেল ওরফে গামা, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুদ্দিন মোল্লা, ও স্বেচ্ছাসেবকব লীগের কর্মী ফিরোজ আহমেদ মানিক নিহত হন।