দোহারে পদ্মা থেকে তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১১:৫৩
 
ঢাকার দোহারে পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার হয়েছে। শনিবার রাতে বিলাসপুর গ্রামে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
 
দোহার থানার এসআই মো. মোজাম্মেল হক জানান, রাতে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে।
 
তিনি আরো জানান, সম্ভবত কয়েকদিন আগে তাকে হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দেয়া হয়েছে।
 
লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।