চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় আব্দুল আজিজ নামে এক ব্যক্তি খুন হয়েছেন। রবিবার সকালে কদমতলী পোড়া মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে সদরঘাট থানার এসআই মো. সালেক জানান, সকালে মাঝিরঘাটের দিকে যাওয়ার সময় একটি মোটরসাইকেলে করে এসে তিনজন ব্যক্তি পেছন থেকে তার মাথায় আঘাত করে পালিয়ে যান। আজিজকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
