কুষ্টিয়ার মিরপুরে এক জামায়ের বিরুদ্ধে তার প্রতিবন্ধী শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ভারল গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাসির উদ্দিন (২৩) পলাতক রয়েছে।
নিহত ব্যক্তির নাম- দুলাল হোসেন (৫৫)। তিনি ঐ গ্রামের বাসিন্দা।
নিহত দুলাল হোসেনের মেয়ে ও রূপালী খাতুন জানান, সম্প্রতি তার স্বামী নাসির তাকে তালাকের আবেদন পাঠায়। এ ব্যাপারে দুলাল প্রতিকার চেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার দেন। বিষয়টি পরে আদালত পর্যন্ত গডায়। এরপর থেকে রূপালী তার একমাত্র মেয়ে মাহফুজাকে (৩) নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। রবিবার সকাল নয়টার দিকে নাসির সেখানে গিয়ে মাহফুজাকে জোর করে নিয়ে যাবার চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে তিনি রূপালীর ওপর হামলা চালান। এ সময় দুলাল হোসেন এগিয়ে আসলে নাসির শক্ত কাঠ দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
