ঢাকায় ফক্সকোন প্রশিক্ষণ কর্মশালা

আপডেট : ১৬ আগস্ট ২০১৫, ১৫:৩৭

ফক্সকোন মাদারবোর্ডের কারিগরি ব্যবহারিক নিপুনতা উপস্থাপনের মাধ্য দিয়ে ঢাকায় হয়ে গেলো ফক্সকোন প্রশিক্ষণ কর্মশালা। কম্পিউটার সোর্সের আয়োজনে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন প্রায় শতাধিক ফক্সকোন বিক্রেতা।

কম্পিউটার সোর্স পরিচালক এ ইউ খান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠনে বক্তব্য দেন কম্পিউটার সোর্সের স্ট্রাটেজিক বিজনেস ইউনিটের ব্যবস্থাপক মেহেদী জামান তানিম, ফক্সকোন পণ্য ব্যবস্থাপক মিজানুর রহমান পলাশ ও কম্পিউটার সোর্সের আইডিবি শাখা ব্যবস্থাপক মশিউর রহমান রাজু।

অনুষ্ঠানে প্রতিযোগী ব্র্যান্ডের তুলনায় ফক্সকোন মাদার বোর্ডের কারিগরি দক্ষতা ও ব্যবহার বান্ধব ফিচার নিয়ে আলোচনা করা হয়। এসময় জানানো হয়,  গেমিং, গ্রাফিক্স ও সার্ভার পরিচলনায় ব্যবহৃত কম্পিউটারের প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কমপোনেন্ট ফক্সকোন মাদারবোর্ড তাপমাত্রা সহনশীলতা ও ওভারক্লকিং সুবিধায় ব্যবহারকারীকে দেয় স্বস্তি। পারফরমেন্সের দিক দিয়ে এখন বিশ্বসেরা।