আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ অবলম্বনের দায়ে নেত্রকোনার পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. বিল্লাল উদ্দিনকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
মঙ্গলবার রাতে নেত্রকোনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুনঃ ‘রাশেদ খান মেননকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ আহমদ শফী
জানা যায়, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম সুজনের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ওসি মো. বিল্লাল উদ্দিনকে ক্লোজড করে।
ইত্তেফাক/নূহু
